প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 25, 2026 ইং
বাগমারায় ঈদুল আযহা উপলক্ষে কুরবানী পশুর জমজমাট জমে উঠেছে।

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর পশুর জমজমাট হাট জমে উঠেছে। ৫ই মে সোমবার দুপুর ১২ টা হইতে বিক্রেতা গরু নিয়ে হাটে আসে, পশুর হাটে ভিড় করছেন ক্রেতা ও বিক্রেতারা।
মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশের মতো বাগমারায় কোরবানির পশুর হাট গুলোতে চলছে জমজমাট বেচাকেনা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড় জমিনে গিয়ে দেখা যায় পশুর হাট গুলোতে ক্রেতা- বিক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। পশু ও বিক্রি হচ্ছে প্রচুর। বিশেষ করে দেশি জাতের মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। অনেকেই এখনই কোরবানির পশু কিনে রাখার চেষ্টা করছেন। কারণ শেষ মুহূর্তে দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকে। তবে এবার পশুর দাম তুলনামূলক ভাবে সহনশীল।
বাগমারার স্থায়ী ও মৌসুমি খামারিদের পাশাপাশি অনেকেই বাড়িতে কোরবানির জন্য পশু পালন করেছেন। এবার চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি থাকায় ঘাটতির কোন আশঙ্কা নেই"।
© দৈনিক চেতনার কন্ঠ